শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতার আঙ্গুল কেটে নিয়ে গেল কিশোর গ্যাং

রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই যোদ্ধা মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে নিয়ে গেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকে তথ্যটি জানান তিনি। আব্দুর রহমান রাকিব বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীবসহ কয়েকজন মিলে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত রাকিবের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের হাতের আঙ্গুল কেটে নিয়ে যায় তারা। হামলাকারীদের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে তামিম রয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ ঘটনায় সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করায় রাকিব ও তার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর জেরে কয়েকদিন ধরে এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে অশ্রাভ্য ভাষায় মন্তব্য করে আসছিল রাব্বি ও তার সহযোগীরা। এসবের প্রতিবাদ করায় দলবল নিয়ে রাকিবের বাসায় হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।

হামলার শিকার এনসিপি নেতা মো. আব্দুর রহমান রাকিব জানায়, আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। দুপুরে চাপাতি, লাঠিসোটা হাতে ওরা আমার বাসায় হামলা চালায়। হামলার সময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গেলে চাপাতির কোপ আমার হাতে এসে লাগে। এতে আমার বাম হাতের আঙ্গুল পড়ে গেছে। 

রাকিব জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, এই ঘটনাটি অবগত আছি। যতটুকু জেনেছি ওনারা (ভুক্তভোগী পরিবার) হাসপাতালে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়