শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন পদ দিয়ে নান্নু ও বাশারকে ধরে রাখতে চায় ক্রিকেট বোর্ড 

স্পোর্টস ডেস্ক: সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকে সঙ্গী করে টানা ৮ বছর দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের নির্বাচক হিসেবে তাদের অধ্যায় শেষ হলো সোমবার। নির্বাচক হিসেবে তারা এখন সাবেক হলেও তাদের সঙ্গে সম্পর্ক শেষ করছে না বিসিবি। বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ককে বিসিবিতে নতুন ভূমিকায় দেখা যাবে, এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বছরের শেষ দিন নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হয় নান্নুর নেতৃত্বাধীন কমিটির। বোর্ডের সিদ্ধান্ত দেরিতে আসায় মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন তারা। সোমবার বোর্ড সভায় নান্নুকে সরিয়ে প্রধান নির্বাচক করা হয় গাজী আশরাফ হোসেন লিপুকে আর বাশারের জায়গায় আসেন হান্নান সরকার। আগের কমিটি থেকে কেবল আব্দুর রাজ্জাক টিকে যান।

প্রধান নির্বাচক হিসেবে প্রায়ই চরম সমালোচনার মুখে পড়েছেন নান্নু। তবে বিসিবির মতে, তারা দারুণ কাজ করেছেন। বোর্ড সভাপতি জানান, অন্য পদে তাদেরকে কাজের সুযোগ করে দেয়া হবে। 

নাজমুল হাসান পাপন বলেন, আমরা সবাই তাদের কাজের প্রশংসা করেছি। তাদের অবদান আমাদের ক্রিকেটে অনেক। আমরা সকলেই এক বাক্যে স্বীকার করেছি তাদের জন্য খুবই খুশি আমরা। তাদের আমরা হারাতেও চাই না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে বোর্ডের জুতসই জায়গায় নিয়ে যাবো। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়