শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সৌজন‌্যবো‌ধের অভাব ভারতীয় ক্রিকেটার‌দের, হাত না মেলানোয় হতাশ পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ শেষে ভারতের খেলোয়াড়রা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোয় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান কোচ মাইক হেসন।

গত মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘর্ষের পর এটি ছিল তাদের প্রথম মুখোমুখি লড়াই। ‘এ’ গ্রুপের ম্যাচটি ভারত অনায়াসেই ৭ উইকেটে জেতে।

ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই শেষ হলেও টসের সময় কিংবা খেলা শেষে দুই দলের অধিনায়কের মধ্যে হ্যান্ডশেক হয়নি। খেলোয়াড়রাও মাঠ ছাড়েন হাত মেলানো ও করমর্দন ছাড়াই। -- অলআউট স্পোর্টস

সাংবাদিকদের হেসন বলেন, আমরা খেলা শেষে হাত মেলাতে প্রস্তুত ছিলাম, তবে আমাদের প্রতিপক্ষ সেটা না করায় আমরা স্পষ্টতই হতাশ। আমরা আসলে হাত মেলাতে ওদের দিকে এগিয়েছিলাম, কিন্তু তারা ইতোমধ্যেই ড্রেসিংরুমে ঢুকে পড়েছিল। ওভাবে ম্যাচটা শেষ হওয়াটা ছিল হতাশাজনক, আর আমাদের খেলার ধরন নিয়েও আমরা হতাশ ছিলাম, তবে হাত মেলাতে আমরা নিঃসন্দেহে প্রস্তুত ছিলাম।

পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণীতে অংশ নেননি। হেসনের মতে, এটি ছিল ভারতের হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ারই ‘পরিণতি’।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পর তার দেশের সেনাদের প্রতি জয়টি উৎসর্গ করেন। এপ্রিল মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতিও সংহতি জানান তিনি।

পরে সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানান, খেলোয়াড়রা বিসিসিআই ও সরকারের সিদ্ধান্তের সঙ্গেই আছেন। “আমরা হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা শুধু খেলা খেলতে এসেছি। সঠিক জবাব দিয়েছি।”

২০১৩ সাল থেকে ভারত–পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ আছে। দুই দল এখন কেবল বহুজাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।

রবিবারের ম্যাচ নিয়ে ভারতে বয়কটের আহ্বান থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি হয়েছে। সামনে এই টুর্নামেন্টে আরও দুইবার দুই দলের দেখা হতে পারে — যদি তারা সুপার ফোরে এবং পরে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়