শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০২:৪০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের পর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপত্তি জানালো ভারত

স্পোর্টস ডেস্ক: চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসর থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে পাকিস্তান। কারণ বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। যা নিয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলছে বাকযুদ্ধ। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের পর এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে শিরোনামে এসেছে দুই ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পর এবার পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্র: সময়টিভি

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তানের সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি দেশটি সফর করে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এরপরই ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। সূত্র: যুগান্তর

দুই দেশের দ্বন্দ্ব কী পর্যায়ে পৌছেছে, তার আঁচ পাওয়া যায় এক বিসিসিআই কর্মকর্তার মন্তব্যে। তিনি বলেন, শুধু এবারের এশিয়া কাপ নয়, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হতে দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আইসিসিকে প্রস্তাব দেবো চ্যাম্পিয়ন্স ট্রফিও যেন পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়। এখন শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এসিসির মিটিংয়ে নেয়া হবে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়