শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

স্পোর্টস ডেস্ক : অভিষেক ম্যাচেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়লেন আলিস আল ইসলাম। ত্রিদেশীয় সিরিজের আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতেই বাংলাদেশের রহস্য স্পিনার আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। ফলে, আপাতত এখন আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দেখা যাবে না ২৯ বছর বয়সী এই স্পিনারকে।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেলেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি আলিস। ৮.৩ ওভার বল করে ৪৭ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত ম্যাচে হারতেও হয়েছে টাইগারদের। এর মধ্যেই বোলিং অ্যাকশন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।---- ডেইলি ক্রিকেট

ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি রিপোর্টে উল্লেখ করেন আম্পায়াররা। পরে আনুষ্ঠানিক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে আইসিসি , 'আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অফ স্পিনার আলিস আল ইসলামের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ম্যাচ অফিসিয়ালরা।'

আইসিসির নিয়ম অনুযায়ী, অ্যাকশন পরীক্ষা ও পরবর্তী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি।

  • সর্বশেষ