শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৮:৫২ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১৯৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড 

নিউজিল্যান্ড 

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১৯৮ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ২৭৫ রানের লক্ষ্য দেয় কিউইরা। জবাবে ব্যাটে নেমে মাত্র ৭৬ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই বোলিং তোপে মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে দিশেরাহারা শ্রীলঙ্কা। অ্যাঙ্গেলো ম্যাথুজ (১৮), চামিকা করুণারত্নে (১১) ও লাহিরু কুমারা (১০) ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি কোনো লঙ্কান ব্যাটার। কুশল মেন্ডিস ও অধিনায়ক দাসুন শানাকা ডাক আউট হয়ে সাঁজ ঘরে ফেরেন। এতে ৭৬ রানে অলআউট হলে ১৯৮ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হেনরি শিপলি। এছাড়াও ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার দুটি করে উইকেট পেয়েছেন।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন খেলেন ৪৯ বলে ৫১ রানের ইনিংস। এরপর রাচিন রবিন্দ্র ৪৯ ও ড্যারিল মিচেল ৪৭ রান করেন। এছাড়া ফিলিপসের ৩৯ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন  হেনরি শিপলি। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ