শিরোনাম
◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:২৮ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬ বছর পর বিশ্বকাপে রোববার ফ্রান্সের মুখোমুখি পোল্যান্ড

পোল্যান্ড ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ট্রফি ফ্রান্সের ঘরে। এবার এই ট্রফি ভৌগলিক সীমারেখা অতিক্রম করবে নাকি ফ্রান্সের ঘরেই থাকবে, তা নিয়ে বিতর্ক চলছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে। বিশ্বকাপের ট্রফি অক্ষুণ্ন রাখতে যার পরনাই লড়ছে ফ্রান্স। তারাই প্রথম কাতারে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করে। তবে গ্রুপে শেষ ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়ে চমক দেখায় তিউনিসিয়া। সেই ধাক্কা সামলে এবার কোয়ার্টার-ফাইনালে ওঠার পরীক্ষা। যেখানে তাদের প্রতিপক্ষ ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বের টিকেট পাওয়া পোল্যান্ড। 

দোহার আল থুমামা স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) মাঠে নামবে ফ্রান্স ও পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। সবশেষ এই দুই দল একে অন্যের বিপক্ষে লড়েছিল ৩৬ বছর আগে।  পোল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচে অপরাজিত আছে ফ্রান্স (জয় ৩, ড্র ৪)। দলটির বিপক্ষে ফরাসিরা সবশেষ হেরেছিল ১৯৮২ সালে প্রীতি ম্যাচে (৪-০ গোলে)। 

৩৬ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় তাদের ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। 

টাইব্রেকার বাদে যুক্তরাষ্ট্রের ব্র্যাড ফ্রিডেল (২০০২) ও ইয়ান তমাসেভস্কির (১৯৭৪) পর তৃতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করার কীর্তি গড়েছেন পোল্যান্ডের ভয়চেখ স্ট্যাসনি। সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে স্পট কিক ঠেকান তিনি। 

আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে জাল অক্ষত রাখার পর আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ২ গোল হজম করে পোল্যান্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে একবারই সাক্ষাৎ হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডের। ১৯৮২ আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে জিতেছিল পোলিশরা। দুই দলের সবশেষ দুটি ম্যাচ ছিল ১৯৯৬ ইউরো বাছাইয়ে, উভয় ম্যাচই ড্র হয়েছিল। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ