শিরোনাম
◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:৫৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছক্কার পরিসংখ্যায় পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নুরুল হাসান সোহান

আলামিন শিবলী : স্বাগতিক নিউজিল্যান্ডে বাংলাওয়াশ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ম্যাচ হারলেও পাকিস্তানের চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে টাইগারেরা।

শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে ম্যাচে পাকিস্তানের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল। ব্যাটে চরম ব্যর্থতার ফলে পাকিস্তানের কাছে ২১ রানের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় নুরুল হাসান সোহানদের। তবে এদিন পাকিস্তানি ব্যাটারদের চেয়েও ছক্কা মারায় এগিয়ে ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাকিস্তানি ব্যাটসম্যানেরা ছক্কা হাঁকিয়েছে মাত্র ৪টি। অন্যদিকে, বাংলাদেশ মেরেছে পাঁচটি।

পাক ইনিংসে ৫০ বলে অপরাজিত ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান দুটি এবং শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে একটি করে ছক্কা। এছাড়া বাংলাদেশের হয়ে শেষ দিকে ঝড় তোলা ইয়াসির আলী রাব্বি দুটি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও আফিফ হোসেন একটি করে ছক্কা হাঁকিয়েছেন।

  • সর্বশেষ