শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলামকে আটক করেছে পুলিশ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার বাজার থেকে রশিদুল ইসলাম (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার ছোট রাউতা সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ