শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিপুরে বাইসাইকেল পড়ে ছিল দিঘির পাড়ে, পুকুরে মিলল মামা-ভাগিনার নিথর দেহ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এক বাইসাইকেলে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না মামা-ভাগিনার। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে দুই কিশোরের।

নিহতরা হলো উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র  উমর আলী (১৫) এবং তার ভাগিনা মিরাজ (১৪), সে ইমরান আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মামা উমর ও ভাগিনা মিরাজ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। শুরু হয় খোঁজাখুঁজি। পরে রাতের আঁধারে স্থানীয় বড় দিঘির পাড়ে তাদের বাইসাইকেলটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। তখন খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুরে তল্লাশি শুরু করেন।

তল্লাশির এক পর্যায়ে রাত ২টার দিকে একজনের এবং ভোরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো আমগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কীভাবে তারা পানিতে পড়ল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাইসাইকেল চালাতে গিয়ে পা পিছলে বা সাঁতার না জানার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ