শিরোনাম
◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন অ‌স্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড, ১৪ কোটি টাকা দিয়েও পাচ্ছে না হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ব্যস্ত সূচিকে অগ্রাধিকার দিয়ে আগামী আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। তাতে বড় ধাক্কা খেতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ কোটি রুপি দিয়ে তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু হেডকে না পেলে বড় অঙ্কের বিনিয়োগের সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে দলটির।

আইপিএলের অন্যতম বিধ্বংসী ব্যাটার হেড। গত কয়েক মৌসুমে অভিষেক শর্মার সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি সানরাইজার্সের ব্যাটিংয়ের অন্যতম শক্তি হয়ে উঠেছে। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে বহু ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলেছে হায়দরাবাদ। তবে আগামী মৌসুমে সেই জুটি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটের খবর, আইপিএলে না খেলার বিষয়টি হায়দরাবাদ ম্যানেজমেন্টকে জানিয়েছেন হেড।

এর পেছনে কারণ অস্ট্রেলিয়ার ঠাসা আন্তর্জাতিক সূচি। দেশটির প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ২০২৭ সালে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট থাকায় ক্রিকেটারদের workload ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। বিশেষ করে ওই বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় আন্তর্জাতিক ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ দিতে চায় অস্ট্রেলিয়া। সে কারণেই আইপিএল থেকে কয়েকজন ক্রিকেটারকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২০২৭ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে অন্তত ২০টি আন্তর্জাতিক ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে মে মাসে খেলতে হবে শিরোপার লড়াই। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত অ্যাশেজ সিরিজ। বছরের শেষ দিকে অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। এত ব্যস্ত সূচির মধ্যে আইপিএলে অংশ নিলে ক্রিকেটারদের বিশ্রাম ও প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ক্ষেত্রে আন্তর্জাতিক সূচিকে অগ্রাধিকার দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। অতীতেও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজের আগে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির একাধিক ক্রিকেটার। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন হেড। তবে তাঁকে দল থেকে ছেড়ে দেবে না হায়দরাবাদ। আগামী মৌসুমে না খেললেও দলের সঙ্গে তাঁর চুক্তি বহাল রাখার সম্ভাবনা রয়েছে।

এদিকে আইপিএলে আরেক অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়েও অনিশ্চয়তায় কলকাতা নাইট রাইডার্স। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই অলরাউন্ডার। চোটের সমস্যাও রয়েছে। তার ওপর আন্তর্জাতিক ব্যস্ততার কারণে তাঁকে আইপিএলে পাওয়া যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে গ্রিনকে নিয়ে ট্রেডের পরিকল্পনাতেও জটিলতায় পড়তে পারে নাইটরা।

  • সর্বশেষ