শিরোনাম
◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পর্যাপ্ত প্রশিক্ষণ ও অবকাঠামো থাকলে এশিয়ান গেমসে ভালো করা সম্ভব: বিওএ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত অবকাঠামো, উন্নত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা—আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্যের জন্য এই তিনটির ওপরই জোর দিচ্ছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তাঁর মতে, প্রস্তুতির ঘাটতি, অপর্যাপ্ত বাজেট ও সময়মতো অর্থ ছাড় না হওয়ায় বড় আসরগুলোতে প্রত্যাশিত ফল পাচ্ছে না বাংলাদেশ।

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ভারত যেখানে ৮০০ কোটি রুপি ব্যয়ে বছরব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করে, সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের তুলনা চলে না বলে মনে করেন রানা। তাঁর মতে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পরিকল্পিত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এশিয়ান গেমসেও ভালো পারফরম্যান্স করা সম্ভব।

গত ৫৫ বছর ধরে এশিয়ান গেমসে অংশ নিয়েও প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। এই ক্রীড়া ব‌্যক্তিত্ব ইতোপূর্বে অনেক আন্তর্জাতিক গেমস সরাসরি প্রত‌্যক্ষ করেছেন। এবার বিওএর মহাসচিব হিসেবে প্রথমবারের মতো এশিয়ান গেমস সরাসরি দেখেছেন। জাপানে যাওয়ার আগেই তিনি বলেছিলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া এই দল থেকে পদক আশা করা কঠিন। তাঁর অভিযোগ, খেলোয়াড়দের প্রস্তুতি পর্যাপ্ত ছিল না।

ভবিষ্যতে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক ও সাফ গেমস সামনে রেখে প্রস্তুতিতে পরিবর্তন আনতে চায় বিওএ। এ জন্য খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প, উন্নত খাবার ও আবাসন, চিকিৎসা ও ফিজিওথেরাপি সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন মহাসচিব। পাশাপাশি প্রয়োজন উন্নত মানের প্রশিক্ষণ মাঠ, আধুনিক জিম, পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, দক্ষ কোচিং স্টাফ এবং হাই পারফরম্যান্স কার্যক্রমের আওতায় বিদেশি কোচ।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কৌশলেও পরিবর্তন আনতে চায় বিওএ। সব খেলায় ঢালাওভাবে দল না পাঠিয়ে পদকের সম্ভাবনা আছে, এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে রানা। তাঁর মতে, শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সময় পেরিয়ে গেছে। এখন লক্ষ্য হতে হবে ভালো পারফরম্যান্স ও পদক অর্জন।

এদিকে বিওএর নির্বাহী কমিটির নয় সদস্যের পদত্যাগ নিয়েও কথা বলেছেন মহাসচিব। তাঁর দাবি, কয়েকজন সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংস্থার দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না। শিগগিরই নির্বাহী কমিটির সভায় পদত্যাগপত্রগুলো নিয়ে আলোচনা হবে। এরপর গৃহীত সিদ্ধান্ত জানানো হবে এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি)। আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসারেই বিওএর কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ