শিরোনাম
◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল রবিবার, শিরোপার লড়াইয়ে দুই প্রশাসক

এএফএম মমতাজুর রহমান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সান্তাহার পৌরসভা ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ। 

আগামী রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ ফাইনাল ম্যাচ।

দুই দলের শিরোপা জয়ের লড়াই ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনালে সান্তাহার পৌরসভা নাকি আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ কোন দল জিতবে কাঙ্ক্ষিত শিরোপা তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

Advertisement

প্রশাসক বনাম প্রশাসক এই ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও আকর্ষণ।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় একই মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সান্তাহার পৌরসভা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজ, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং আদমদীঘি সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুরু থেকেই স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছে। ফাইনাল ম্যাচেও বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

এখন সবার দৃষ্টি রবিবারের ফাইনালের দিকে। মাঠের লড়াইয়ে কে দেখাবে শ্রেষ্ঠত্ব কার হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি সান্তাহার পৌরসভা নাকি আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ? সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশিতে।

  • সর্বশেষ