সুমিত কুমার ভৌমিক, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে উপজেলা পরিষদ সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মৃত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৮টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় যশোরগামী আন্ত নগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান , রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।