শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মেসির অবসরে বিপুল ক্ষতির মুখে আর্জেন্টিনা, কমে যাবে মার্তিনেজদের বেতন?

স্পোর্টস ডেস্ক : বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে নিজে গোল করার পাশাপাশি দুটি গোলের বল বাড়িয়ে শেষ করেছেন দেশের জার্সিতে তাঁর যাত্রা। ২০০৫ সালে শুরু হওয়া ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, অলিম্পিক সোনা এবং ১২৬টি গোলের মহাকাব্য গড়ে ৩৯ বছর বয়সে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন মে‌সি। কিন্তু মেসি বিদায়ে আর্থিক দিক থেকে খুশি হতে পারেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।-- এইসময়

মেসিকে দেখে আসত ব্র্যান্ডগুলো

লিওনেল মেসি খেলতে নামা মানে তার সঙ্গে যুক্ত স্পনসর, ব্র্যান্ড ডিল। সে তিনি যেই দলেই খেলুন না কেন, সেই দলই আর্থিক দিক থেকে লাভবান হয়। এ বার মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় আর্জেন্তিনা দল আর্থিক ক্ষতির মুখে পড়ল।

 আন্তর্জাতিক গবেষণা সংস্থা 'ইওর ব্র্যান্ড ভ্যালু স্পোর্টস' (Your Brand Value Sports)-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দল ব্র্যান্ড, যার আনুমানিক বাজারমূল্য ৪.১২ বিলিয়ন মার্কিন ডলার। আর এই বিপুল দামের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং মেসি। সংস্থার ব্র্যান্ড ইন্টেলিজেন্স মডেল অনুযায়ী, খেলোয়াড় হিসেবে মেসির প্রভাব ১০০-র মধ্যে ৯৬। মেসি বাদে দলের বাকি সদস্যদের প্রভাব অনেক কম।

Advertisement

সমস্যায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ফলে মেসি বিদায়ে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। ২০১৭ সালের দিকেও যখন জাতীয় দলের সঙ্গে মাত্র ৬টি স্পনসর ছিল, তখন আর্থিক দিক থেকে সমস্যায় জর্জরিত ছিল আর্জেন্তিনা। সেই অবস্থা থেকে লিয়ান্দ্রো পিটারসেনের নেতৃত্বে এবং মেসির জনপ্রিয়তাকে পুঁজি করে AFA আজ আর্থিক দিক থেকে শক্তিশালী বোর্ড। 

বর্তমানে আমেরিকা, ইউরোপ, এশিয়া ও পশ্চিম এশিয়া মিলিয়ে তাদের স্পনসরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২০টিতে; যেখান থেকে বাৎসরিক রাজস্ব আয় আসে আনুমানিক ১৫ কোটি ডলার। সংবাদমাধ্যম 'আইপ্রোফেশনাল' জানাচ্ছে, AFA-র মোট আয়ের ৫০ শতাংশেরও বেশি আসে বিজ্ঞাপন ও বাণিজ্যিক স্বত্ব থেকে। কর্মকর্তা পিটারসেন নিজেই স্বীকার করেছিলেন, মেসি ছিলেন তাঁদের ব্র্যান্ডিংয়ের অন্যতম মুখ। মেসি এমন সব বাজারে আর্জেন্তিনার ফুটবলের গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন, যেখানে দেশটির কোনও বাণিজ্যিক উপস্থিতিই ছিল না।

তবে স্বস্তির বিষয় এই যে, মেসির উপস্থিতিতে এএফএ ইতিমধ্যে একটি শক্ত আর্থিক ভিত তৈরি করতে পেরেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'AS'-এর তথ্যমতে, ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রাইজমানি ও ফিফা-কনমেবল বোনাস বাবদই সংস্থাটি আয় করেছে প্রায় ১২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। 

যার মধ্যে রয়েছে ২০১৯ কোপা আমেরিকার ৮০ লাখ, ২০২১ কোপা জয়ের ১ কোটি, কাতার বিশ্বকাপ জয়ের ৫ কোটি ২০ লাখ, ২০২৪ কোপা জয়ের ১ কোটি ৬০ লাখ এবং ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার ৩ কোটি ৩০ লাখ ডলার। 

এবার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—মেসিহীন আর্জেন্তিনাকে দিয়ে বৈশ্বিক সম্প্রচারকারী ও স্পনসরদের কাছ থেকে আগের মতো চড়া দর আদায় করা যাবে কি না, তা নিয়ে অর্থনীতিবিদদের মনে বড়সড় সংশয় রয়েছে।

  • সর্বশেষ