শিরোনাম
◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : দারুণ এক জয় দি‌য়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লাল-সবু‌জের দল। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক উজবেকিস্তানের।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।

পূর্ণিমা মারমার ক্রস থেকে গোল করেন আলমিনা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় উজবেকিস্তান। এরপর দুই দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত যোগ করা ছয় মিনিটের সময়েই আসে বাংলাদেশের কাঙ্ক্ষিত গোল। মিডফিল্ড থেকে বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে শট নেন রুনা আক্তার। তাঁর শট জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই গোলই নিশ্চিত করে বাংলাদেশের জয়।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ফিলিপাইন। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইন ৪-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে।

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এক গোলের ব্যবধানে জয় পাওয়ায় গোল ব্যবধানে ফিলিপাইনের চেয়ে পিছিয়ে রয়েছে। আগামী ১১ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূল পর্বে যেতে হলে ওই ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই।

  • সর্বশেষ