শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ফিরলো পর্তুগাল, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে

স্পোর্টস ডেস্ক : সবশেষ প্রকাশিত (বুধবার) ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে পর্তুগাল। ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন যথারীতি ধরে রেখেছে শীর্ষস্থান, আগের মতোই দুইয়ে আছে আর্জেন্টিনা।

তিন ও চার নম্বর পজিশনেও কোনো পরিবর্তন হয়নি। ফ্রান্স ও ইংল্যান্ড আছে আগের অবস্থানেই। পর্তুগালকে জায়গা দিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে ব্রাজিল, ছয় থেকে সাতে মরক্কো।

আট থেকে দশে আগের মতোই আছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো। দুই ধাপ এগিয়ে সুইজারল্যান্ড উঠেছে ১২ নম্বরে, এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে জার্মানি।

আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সবকটিতে জিতলেও আগের ১৬তম স্থানেই আছে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ১৭ নম্বরে থাকা জাপান।

র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রুয়ান্ডার। গত ২৫ সেপ্টেম্বর লাইবেরিয়াকে হারানোর চারদিন পর তারা হারিয়ে দেয় বিশ্বকাপের চমক কেইপ ভার্ডকে। ৯ ধাপ এগিয়ে দলটি উঠেছে ১১৯ নম্বরে।
আসিয়ান কাপের ব্যর্থতায় এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে নেমেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সেরা দল ভারত আগের মতো আছে ১৩৮ নম্বরে।

  • সর্বশেষ