শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া‌ন্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়‌বেন সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার

‌স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা এল। বর্তমান সভাপতির প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা।

৫৫ বছর বয়সী বেগা স্প্যানিশ অভিবাসী পরিবারের সন্তান। সুইজারল্যান্ডে বেড়ে ওঠা এই সেন্টার-ব্যাক ক্যারিয়ারের শুরুতে খেলেছেন গ্রাসহপারসে। পরে কাইয়ারি হয়ে ১৯৯৭ সালে যোগ দেন টটেনহ্যামে। ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপ। সেল্টিকের হয়ে ধারে খেলে জেতেন স্কটিশ ট্রেবলও। পরে খেলেছেন ওয়াটফোর্ডে। সুইজারল্যান্ডের হয়ে ২৩ ম্যাচ খেলা বেগা ১৯৯৬ ইউরোতেও অংশ নেন। ২০০৩ সালে ৩২ বছর বয়সে অবসর নেন।

ফিফা সভাপতি হওয়ার ইচ্ছা অবশ্য নতুন নয় বেগার। ২০১৫ সালে প্রথমবার প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ২০১৯ ও ২০২২ সালেও নির্বাচনে লড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এবার আর জল্পনা নয়, সরাসরি প্রার্থিতা ঘোষণা করলেন তিনি।

বেগার লক্ষ্য, ‘ফিফাকে আধুনিক করা’ এবং সংস্থাটির ওপর হারানো আস্থা ফিরিয়ে আনা। তাঁর ভাষায়, ‘ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করে, তাদের সেবা করাই আমার উদ্দেশ্য।’

Advertisement

ইনফান্তিনোর নেতৃত্বেরও সমালোচনা করেছেন সাবেক এই ফুটবলার। তাঁর দাবি, বর্তমান নেতৃত্ব ফুটবলের ঐক্য ও ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। ফুটবলকে আবার সবার খেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।

এদিকে আগামী মার্চের নির্বাচনে আরেক মেয়াদের জন্য লড়ার ঘোষণা আগেই দিয়েছেন ইনফান্তিনো। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। সুইজারল্যান্ডসহ ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স ও সার্বিয়ার ফুটবল সংস্থা তাঁর প্রার্থিতা থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। নভেম্বরের সময়সীমার আগে আরও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে উয়েফাও।

ফিফা সভাপতি নির্বাচনে তাই ইনফান্তিনোর সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হলেন সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার রামন বেগা।

  • সর্বশেষ