শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিদায়ী ম‌্যা‌চের আ‌গে মেসির জন‍্য রোনালদিনিয়ো, নেইমার ও সুয়ারেসদের বার্তা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বিদায়ী ম‍্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক সতীর্থ ও এক সময়ের প্রতিদ্বন্দ্বীরা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালের তিনটি ছবি দিয়ে নেইমার লিখেছেন, তিনি চান দেশের হয়ে নিজের শেষ ম‍্যাচের প্রতিটি মুহূর্ত মেসির জন‍্য উপভোগ‍্য হয়ে উঠুক।

“যারা ফুটবল ভালোবাসে তারা বছরের পর বছর তোমার খেলা উপভোগ করেছে... আজ জাতীয় দলের হয়ে, নিজের দেশের জার্সিতে তোমার শেষ ম্যাচ। আশা করি, তুমি এর প্রতিটি সেকেন্ড উপভোগ করবে এবং আজকের সব সম্মাননা তোমাকে আনন্দিত করবে।

ফুটবলের জন‍্য তুমি যা করেছে তার জন‍্য শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বই তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। এর চেয়েও বেশি ছিল তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারা। ধন্যবাদ লিও মেসি। -- বি‌ডি‌নিউজ

সবসময়ের সেরা খেলোয়াড়ের চিহ্ন দিয়ে কথা শেষ করেন গত বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নেইমার। মেসির সঙ্গে বার্সেলোনা ও পিএসজিতে খেলেন তিনি।

Advertisement

বার্সেলোনার জার্সিতে মেসির অভিষেকের সময় সঙ্গী ছিলেন রোনালদিনিয়ো। ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী তারকার পাস থেকেই নিজের প্রথম গোলটি করেন সেই সময়ের তরুণ মেসি। তার বিদায়ের সময় ব্রাজিল ও আর্জেন্টিনা ম‍্যাচে নিজেদের একটি ছবি দিয়ে শুভকামনা জানালেন রোনালদিনিয়ো।

প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারাটা কী যে এক আনন্দ আর মজার ছিল, ভাই! তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছ এবং ফুটবলকে এতটা উপভোগ করার সুযোগ করে দিয়েছ!!! তোমার নাম তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে... শৈশবের স্বপ্ন পূরণ করার পর, পুরো জাতির প্রতিনিধিত্ব করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা যে আনন্দ অনুভব করেছিলাম, তা কেবল আমরাই জানি!!!!

তুমি তোমার জাতীয় দল এবং দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ... আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারছি এবং আমি জানি যে, পরিবারের সাথে জড়িত যেকোনো বিষয়ই আমাদের নতুন করে সবকিছু ভাবতে বাধ্য করে... জীবনটাকে উপভোগ করো, ভাই। আজ এবং সবসময় তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বার্সেলোনার পর ইন্টার মায়ামিতেও মেসির সতীর্থ লুসই সুয়ারেস। দুই জনে উরুগুয়ের একটি ক্লাবেরও মালিক। মেসির বিদায়ে এক ভিডিও বার্তা দিয়েছেন সুয়ারেস।

আশা করি, দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ তুমি পুরোপুরি উপভোগ করবে, যে জার্সি তোমার ক্যারিয়ার জুড়ে অনেক বড় অর্থ বহন করেছে। নিজের দেশের প্রতিনিধিত্ব করে সব খেলোয়াড় যেসব স্বপ্ন দেখে, এমন সব অবিশ্বাস্য অভিজ্ঞতায় তোমার হয়েছে।

দেশের জন্য তুমি যা কিছু অর্জন করেছ এবং নিজের দেশকে যেভাবে তুলে ধরেছ, তার জন্য অন্য যে কারও চেয়ে তুমি সবচেয়ে বেশি সম্মাননা পাওয়ার ও উদযাপনের যোগ্য। নিজেকে নিয়ে খুবই গর্বিত হও। তোমার দিনটি উপভোগ করো।আর্তুরো ভিদালের কাছে মেসি এই গ্রহের নয়। বার্সেলোনায় এক সঙ্গে খেলেছিলেন তারা। আর্জেন্টিনা ও চিলি ম‍্যাচের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে মেসির জন‍্য শুভ কামনা জানিয়েছেন তিনি।

আজ তুমি নিজের দেশের হয়ে তোমার শেষ ম্যাচটি খেলছ আমার বন্ধু, তোমার জন্য সবসময় আমার শুভকামনা রইল। ইতিহাসের সেরা ভিনগ্রহের মানুষ।ভিডিও বার্তা আরও দিয়েছেন গ‍্যারি মেদেল, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বার্তা দিয়েছে রেসিং ক্লাব, রিবার প্লেইত, নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব।

  • সর্বশেষ