শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিদায়ের আগে লিওনেল মেসির আ‌বেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : শেষ চিঠি’ প্রকাশ করে আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই বার্তা প্রকাশ করেছেন। একই সময়ে মেসিও নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব। মেসির বার্তায় উঠে এসেছে আর্জেন্টিনার জার্সির প্রতি তাঁর গভীর আবেগ।

তিনি লিখেছেন, ‘মুহূর্তটি এসে গেছে। আমি শান্তিতে বিদায় নিচ্ছি, নিজের সর্বস্ব দিয়েছি। এরপর আর্জেন্টিনার জার্সিকে নিজের জীবনের সঙ্গে তুলনা করে মেসি বলেন, ‘বছরের পর বছর এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি লিখেছেন, ‘আমাকে এতটা ভালোবাসার জন্য, সমর্থনের জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমাদের সঙ্গে করে বয়ে নিয়ে চলব। ’

ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, অ্যাডিডাসের সঙ্গে মেসির এই বার্তা প্রকাশ করা হয়েছে তাঁর ‘শেষ ম্যাচ’-এর আগে। এরপর তিনি মেসির স্টেডিয়ামে যাওয়ার মুহূর্তের একটি আপডেটও দেন।

রোমানো লেখেন, ‘লিওনেল মেসি স্টেডিয়ামে যাওয়ার পথে বাসে... শেষবারের মতো। পরে মেসিকে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো শুরুর একাদশে থাকার বিষয়টিও সামনে আনেন রোমানো। তাঁর পোস্টে লেখা হয়, ‘অফিশিয়াল: ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরু করছেন মেসি। 

সবশেষে মেসির এই বিদায়কে ঘিরে আবেগ প্রকাশ করে রোমানো লেখেন, ‘সত্যিই এটা ঘটছে, তাই তো? মেসির এই বার্তা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ যাত্রা, সাফল্য এবং ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্কের স্মৃতিই এখন সামনে আসছে।

  • সর্বশেষ