শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এবার জার্মা‌নি হোঁচট খে‌লো গ্রিসে

স্পোর্টস ডেস্ক : আবার ধাক্কা খে‌লো জার্মা‌নি। এবার গ্রিসের কা‌ছে। যার পরনাই চেষ্টা ক‌রেও জ‌য়ের দেখা পে‌লো না জার্মানরা। গ্রিসে রোববার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের প্রথম চার ম্যাচের তিনটিতেই জয়হীন রইল জার্মানরা।

নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরু করে জার্মানি। পরের ম্যাচে ঘরের মাঠে বিস্ময়করভাবে গ্রিসের কাছে হেরে যায় তারা ১-০ গোলে। এরপর সার্বিয়াকে ২-০ গোলে হারালেও, পরের ম্যাচে ফের দিক হারিয়ে ফেলল চারবারের বিশ্বকাপ জয়ীরা।

এই চার ম্যাচের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে চমক দিয়েছিলেন ক্লপ। যদিও তাতে ম্যাচে প্রত্যাশিত ফল মিলল না। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে তৃতীয় স্থানে আছে জার্মানি। আসরে গ্রিস এখনও অপরাজিত। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস।

এ দিন সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা। সার্বরা হেরেছে চার ম্যাচেই। গ্রিসের বিপক্ষে ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ২১ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। স্বাগতিকদের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ