শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিদায় মুহূর্তটা মেসির যে‌নো আন‌ন্দে কা‌টে সেটাই দেখতে চান মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : বিদায়ের মুহূর্তটা বিষাদে নয়, আনন্দেই যেন কাটে; মেসির জন্য এমনটাই চান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। বেনিনের বিপক্ষে মঙ্গলবার মনুমেন্তালে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। তাই সতীর্থদের সঙ্গে মিলে মেসিকে এই বিশেষ মুহূর্তটা উপভোগ করাতে চান মার্তিনেজ।

বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মার্তিনেজ বলেন, মেসির শেষ ম্যাচে তাঁকে ভালোবাসা ও আদরে ভরিয়ে দিতে চান তাঁরা। তাঁর ইচ্ছা, বিদায়ের দিন মেসিকে হাসিখুশিই দেখতে। দলের সঙ্গে সময় কাটাতে রোববার রাতে মেসি আসার পর অনুশীলনকেন্দ্রে বারবিকিউ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মেসির সঙ্গে কাজ করাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান মনে করেন মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে মেসির সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয় পূরণে তাঁকে সহযোগিতা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন এই গোলরক্ষক। তাঁর চোখে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।

মেসির বিদায়ের আবেগের মধ্যেও নিজের শহর মার দেল প্লাতায় একদিন খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মার্তিনেজ। সেখানে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা উল্লেখ করে জানান, কোনো একসময় নিজের শহরে খেলতে চান তিনি। তবে জাতীয় দল নাকি ক্লাব তা স্পষ্ট করেননি।

  • সর্বশেষ