শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক‌ষ্টের জীবন, মেসির সতীর্থ এখন সবজি বিক্রেতা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে একই মাঠে নেমেছেন। বয়সভিত্তিক জাতীয় দলে সতীর্থ ছিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসের। রিভার প্লেটের সম্ভাবনাময় এক প্রজন্মের সদস্য গনজালো ওলিদ আপাজার এখন পেশাদার ফুটবলার নন। জীবিকার তাগিদে করছেন সবজি সরবরাহের ব্যবসা।

১২ বছর বয়সে রিভার প্লেটের একাডেমিতে যোগ দেওয়া আপাজা যুব পর্যায়ে পাঁচটি শিরোপা জিতলেও মূল দলে জায়গা করে নিতে পারেননি। পরে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলে খেলেন। ২০০৯ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও ছিলেন মার্তিনেসের সতীর্থ।

সেই সময় দিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে জাতীয় দলের অনুশীলনে মেসিদের বিপক্ষে খেলার সুযোগ পান আপাজা। মেসির সঙ্গে খেলার স্মৃতি এখনো তাঁর কাছে অবিশ্বাস্য।

২০১৪ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। এরপর পানি সরবরাহের কাজ দিয়ে নতুন জীবন শুরু করেন। পরে ট্রাক কিনে পারিবারিক ব্যবসায় যোগ দেন। বর্তমানে বাজার, বার ও রেস্তোরাঁয় আলু-পেঁয়াজসহ বিভিন্ন সবজি সরবরাহ করেন।

ফুটবল ছাড়লেও খেলাটির প্রতি ভালোবাসা হারাননি আপাজা। তাঁর ভাষায়, ‘আমি ফুটবল খেলা ছাড়িনি, শুধু পেশাদার হিসেবে খেলা বন্ধ করেছি। এই সিদ্ধান্তে আমি এখন ভীষণ সুখী।

  • সর্বশেষ