শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌রোনাল‌দো ছাড়াই উয়েফা নেশনস লি‌গে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক : ম‌্যাচ জিত‌তে ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো‌কে প্রয়োজন হয়‌নি পর্তুগা‌লের। তা‌কে ছাড়াই আরও একটি দারুণ জয় পেয়েছে দল। উয়েফা নেশনস লিগে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে জর্জ জেসুসের দল। এতে টানা তৃতীয় জয় পেলো লিয়াও-ফেলিক্সরা।  

পার্কেন স্টেডিয়ামে ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎ চলে যাওয়ায় তৈরি হয় নানা জল্পনা। তবে মাঠে তার কোনো প্রভাব পড়তে দেয়নি পর্তুগিজরা। ১৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। পরে দামসগার্ডের বাঁকানো শটে ডেনমার্ক সমতায় ফিরলেও গনসালো রামোসের গোলে আবারও লিড নেয় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে রাসমুস হইলুন্দের গোলে সমতা ফেরায় ডেনমার্ক। এরপর ভিতিনিয়ার হেডে ৩-২ এবং শেষ দিকে বদলি জোয়াও ফেলিক্সের গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে পর্তুগাল।

কোচ জর্জ জেসুসের অধীনে এটি পর্তুগালের টানা তৃতীয় জয়। রোনালদোকে ঘিরে মাঠের বাইরে যতোই আলোচনা-সমালোচনা চলুক, মাঠে জেসুসের দল তা থোড়াই কেয়ার করছে।

  • সর্বশেষ