শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২১ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২১ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক : ওয়েম্বলিতে নাটকীয় এক জয়। দুই গোল হজম করেও ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ৩–২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই জয়ে ইউরোপের দলগুলোর মধ্যে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

শুরুতেই এগিয়ে যায় স্পেন। ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন লামিনে ইয়ামাল। এরপর বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। উল্টো ৩৬ মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। চার মিনিট পর নিকো ও'রেইলির ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিকদের ২–১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে বড় মোড়। ভিএআরের পর রদ্রির ফাউলের ঘটনায় পেনাল্টি পায় ইংল্যান্ড। ৫৫ মিনিটে স্পট কিকে গোল করে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল কেইনের সামনে। কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

Advertisement

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ৬০ মিনিটে ইংল্যান্ডের ও'রেইলির বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে গোল করেন অ্যালেক্স বায়েনা। ম্যাচে ফেরে স্পেন।

এরপর জয়সূচক গোলটিও আসে ইংল্যান্ডের ভুল থেকে। বায়েনার বাড়ানো বলে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করে স্পেনকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ৩–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ইউরো ২০২৪-এর ফাইনালের পর আবারও ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়নরা—এবার নেশন্স লিগের মঞ্চে।

  • সর্বশেষ