শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : সমানতা‌লে লড়াই ক‌রেও জ‌য়ের ঠিকানায় পৌঁছা‌তে পা‌রে‌নি ডেনমার্ক।
উয়েফা নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হার সঙ্গী হয়েছে তা‌দের। আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে।

অসলোতে নরওয়ের শুরুটা হয় ঝড়ের গতিতে। ১৪ মিনিটেই ডেডলক ভাঙে স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের পাস থেকে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন অস্কার বব। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। অ্যান্তোনিও নুসার পাস ধরে জোরালো শটে গোল করেন এই ম্যানচেস্টার সিটি তারকা। ২৫ মিনিটে বাঁকানো এক ফ্রি-কিক থেকে ডেনমার্ককে ম্যাচে ফেরান মিকেল দামসগার্ড।

দ্বিতীয়ার্ধে খেলার ৬০ মিনিটে নরওয়েকে চাপে ফেলে সফরকারীরা। জটলার ভেতর থেকে হেডে বল জালে পাঠিয়ে ডেনমার্ককে সমতায় ফেরান রাসমুস হইলুন্দ। তবে ম্যাচে পার্থক্য গড়ে দেন হালান্ড। ৭৪ মিনিটে জোরালো এক শটে নরওয়ের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডেভিড মোলার উলফ মাঠ ছাড়লেও কোনো বিপদ ঘটেনি স্বাগতিকদের।

  • সর্বশেষ