শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় দুঃসংবাদ

এবারের ফিফা উইন্ডোয় ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই তিনটির শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিন। যে ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি।

নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের ‘লাস্ট ড্যান্স’ ঘিরে আর্জেন্টিনায় এখন অন্যরকম এক আবহ তৈরি হয়েছে। তবে সেই আবহের শুরুতে ধাক্কা খেল আর্জেন্টিনা। ফিফা উইন্ডো শুরু করার আগে দলে হানা দিয়েছে চোট। কোচ লিওনেল স্কালোনির স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুজন।

advertisement

তারা হচ্ছেন—থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ। রিভার প্লেটের সর্বশেষ ম্যাচে চোট পাওয়া আলমাদার ঊরুর পেশিতে চিড় ধরা পড়েছে। অন্যদিকে পেশির চোট থেকে এখনো কাটিয়ে উঠতে পারেননি ভিয়ারিয়ালের ডিফেন্ডার ফয়েথ। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দুজনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

সেখানে তারা লিখেছে, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা।’ তাদের বিকল্প খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করেনি ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

advertisement

মাঠ থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ি ম্যাচে থাকবেন দুজনই। কেননা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ২০২২ বিশ্বকাপজয়ী খেলোয়াড়সহ তাদের পরিবারকে মেসির শেষ ম্যাচে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। দুজনই কাতার বিশ্বকাপের সদস্য ছিলেন।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি হবে মনুমেন্তালে। আগামী ৬ অক্টোবর। তবে ফিফা উইন্ডো শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। অন্যদিকে ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে।

advertisement

 

  • সর্বশেষ