শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার সি‌টি হা‌রি‌য়ে দি‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে ◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১০ জনের ম‌্যান‌চেস্টার সি‌টি হা‌রি‌য়ে দি‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে

স্পোর্টস ডেস্ক : অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব‌্যাহত রাখলো ম্যান‌চেস্টার সিটি।  দশজনের দল নিয়েও আর্লিং হালান্ডের একমাত্র গোলে ডার্বি জিতলো সিটিজেনরা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৩ মিনিটেই ফিল ফোডেন লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানসিটি। এরপর নিজেদের কিছুটা গুটিয়ে নেয় সিটিজেনরা। বিরতির আগে দু'দফায় ভাগ্য সহায়তা করায় গোল হজম করতে হয়নি তাদের।

বিরতির পর কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এনজো মারেসকার শিষ্যরা। আর্লিং হালান্ডের গোলে লিড নেয় ম্যানসিটি। ম্যাচের বাকি সময়ে ১০ জনের সিটিকে চেপে ধরলেও গোল আদায় করতে পারেনি ম্যানইউ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয়ে মৌসুমে প্রথম ডার্বি জ‌য়ের আনন্দ ম‌্যান‌সি‌টির।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলো ম্যানচেস্টার সিটি। চার ম্যাচ শেষে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সবার উপরে আর্সেনাল। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে হালসিটি।

  • সর্বশেষ