শিরোনাম
◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দুই মিনিটের মধ্যে বদলে গেল ম্যাচের দৃশ্যপট। ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে পারলেন না সান্ডারল্যান্ডের এন্সো লি ফি। বদলি নামা ব্রুনো গিমারাইস ৫৮তম মিনিটে দারুণ শটে এগিয়ে নিলেন আর্সেনালকে। শেষ দিকে বুকায়ো সাকা সফল স্পট কিকে ব্যবধান করলেন দ্বিগুণ। মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল মিকেল আর্তেতার দল।

স্টেডিয়াম অব লাইটে শনিবার লিগ ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। পেনাল্টিসহ দারুণ সব সেভে দলের জয়ের আরেক নায়ক গোলকিপার দাভিদ রাইয়া।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল আর্সেনাল। সব মিলিয়ে এই মৌসুমে খেলা তাদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই ধরা দিল জয়। -- বি‌ডি‌নিউজ

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে একচেটিয়ে আধিপত্য করলেও, রক্ষণ জমাট রেখে খেলা সান্ডারল্যান্ডের প্রতিরোধ ভেঙে বক্সেই ঢুকতে পারছিল না আর্সেনাল। প্রথম উল্লেখ করার মতো আক্রমণ ‘গানার’রা শাণায় ত্রয়োদশ মিনিটে। ডেক্লান রাইসের নিখুঁত পাস বক্সে ফাঁকায় পেয়ে যান বুকায়ো সাকা, কিন্তু বলে বাম পায়ের স্পর্শ ঠিকঠাক না হওয়ায় তা সহজে আটকান গোলকিপার।

২৩তম মিনিটে গাব্রিয়েল মাগালাইসের বক্সের উপর থেকে নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়। ধীরে ধীরে আক্রমণের ধার বাড়তে থাকে আর্সেনালের। কিন্তু সুযোগ এলেও তা ভেস্তে যেতে থাকে ফরোয়ার্ডদের ব্যর্থতায়।

৩০তম মিনিটে মার্টিন ওদেগোরের কাট ব্যাকে কাই হাভার্টজের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। এই জার্মান ফরোয়ার্ডের শট পোস্টে থাকলে গোল পেতে পারত আর্সেনাল। সুযোগ নষ্টের হতাশায় আর্তেতাকে হতাশা প্রকাশ করতে দেখা যায় ডাগআউটে।

একটু পর আবারও সুযোগ আসে হাভার্টজের সামনে। সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে শরীর ঘুরিয়ে জোরাল ভলিও নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তের টোকায় বিপদমুক্ত করেন রবিন রুফস।

শুরু থেকেই ডাগআউটে নিজের সীমানায় থাকছিলেন না আর্তেতা। প্রথমার্ধের শেষ দিকে এ কারণে তাকে রেফারি হলুদ কার্ড দেখালে গ্যালারিতে সান্ডারল্যান্ডের সমর্থকরা ফেটে পড়েন উল্লাসে।

দ্বিতীয়ার্ধেও ভুগতে থাকে আর্সেনাল। এরই মধ্যে ৫৪তম মিনিটে তাদের বিপদ বাড়ে। বক্সে ড্যান ব্যালার্ডকে জাপটে ধরে এজরি কন্সা ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। এন্সো লি ফির স্পট কিক নিজের বাম দিকে দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকে দেন রাইয়া। বল তার গ্লাভস হয়ে পোস্টে লাগে। হাঁপ ছেড়ে বাঁচে আর্সেনাল।

একটু পরই উল্লাসে ভেসে যাওয়ার উপলক্ষ পায় আর্সেনাল। রাইসের পাস ধরে বক্সের একটু উপর থেকে দৃষ্টিনন্দন বাঁকানো শটে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা গিমারাইস।

৭৪তম মিনিটে সাকার কাছের পোস্টে নেওয়া শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি রবিন। তিন মিনিট পর টিম্বারের হেডে জালে বল জড়ানোর পরই ওঠে অফসাইডের পতাকা।

সমতায় ফিরতে শেষ দিকে চাপ বাড়ায় সান্ডারল্যান্ড। জাকার ক্রসে মুকিয়েলের স্লাইডে লাফিয়ে ওঠা বল এক হাতের থাবায় কোনোমতে ফিরিয়ে আর্সেনালকে জয়ের পথে রাখেন রাইয়া।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সে সাকা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মান্দাভা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি আর্সেনালের জয় নিশ্চিত করে দেন সাকা।

  • সর্বশেষ