শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও

স্পোর্টস ডেস্ক : ‌তিন দিন আ‌গে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর মাঠে নেমেছিল লিভারপুল। তবে বুধবার রাতের সেই ধার ও আগ্রাসনের বড্ড অভাব ছিল অলরেডদের খেলায়। ফলে চলতি মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে গোলের দেখা পেতে ব্যর্থ হলো তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসিকেও। -- টি স্পোর্টস

জোয়াও পেদ্রোর দ্বিতীয়ার্ধের দারুণ এক গোলে প্রিমিয়ার লিগে আসা হাল সিটির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে কোনোমতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ‘ব্লুজরা’। চেলসির হয়ে প্রথম গোলটি করেন মর্গান রজার্স। আর হাল সিটির দুটি গোলই আসে আলজেরিয়ার উইঙ্গার মোহাম্মদ বালৌমির নৈপুণ্যে। ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দেওয়ার পর এবার চেলসি থেকেও ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে স্বপ্নের মতোই মৌসুম শুরু করল প্রিমিয়ার লিগে উঠে আসা ক্লাবটি।

ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ ইরাওলা—মিলোস কারকেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রিও এনগুমোহার বদলে একাদশে আসেন কস্তাস সিমিকাস, রায়ান গ্রাভেনবার্চ ও ভিক্টর মুনিয়োজ।

ম্যাচের শুরুতেই লিড নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। লিভারপুলের গোলকিপার আলিসন বেকার ও গ্রাভেনবার্চের চরম ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গঞ্জালো গার্সিয়া শট নিলেও গোললাইন থেকে তা চমৎকারভাবে ক্লিয়ার করেন জেরেমি জ্যাকে।

প্রথমার্ধে সফরকারী ফুলহ্যামই কিছুটা ভালো খেলছিল লিভারপুল। তবে সুযোগ হাতছাড়া করায় আসেনি গোল। ডি-বক্সের ভেতর থেকে জশ কিংয়ের নেওয়া প্রচেষ্টা রুখে দেন আলিসন আর অ্যান্টোনি রবিনসনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

অন্যপ্রান্তে লিভারপুলের ভিক্টর মুনিয়োজের দুর্দান্ত হেড চমৎকার সেভে ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলকিপার বার্ন্ড লিনো। আর ব্র্যাডলি বারকোলার নেওয়া জোরালো ভলি টিমোথি ক্যাস্তানিয়ের গায়ে লেগে কর্নার হয়ে যায়।

প্রথমার্ধে বেশ নড়বড়ে থাকা সিমিকাসের জায়গায় বিরতির পরই মিলোস কারকেজকে মাঠে নামান লিভারপুল কোচ ইরাওলা। খেলায় ফিরতে এবং আক্রমণের ধার বাড়াতে ম্যাচের এক ঘণ্টার মাথায় আরও দুটি পরিবর্তন আনেন—রায়ান গ্রাভেনবার্চ ও ভিক্টর মুনিয়োজকে তুলে নিয়ে মাঠে নামানো হয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপোকে।

আক্রমণে উঠে অ্যালেকজান্ডার ইসাক সুযোগ তৈরি করলেও তাঁর নেওয়া শটটি সহজেই গ্লাভসবন্দী করেন লিনো। এর কিছুক্ষণ পরেই ডোমিনিক সোবোসলাইয়ের এক জোরালো শট চমৎকার দক্ষতায় ভেস্তে দেন এই ফুলহ্যাম গোলকিপার।

৭২তম মিনিটে রিও এনগুমোহা ও জেরেমি ফ্রিমপংকে একসঙ্গে মাঠে নামিয়ে শেষ চেষ্টা চালান স্বাগতিক কোচ, তবে তাতেও ডেডলক ভাঙেনি।

যোগ করা সময়ে কর্নার থেকে পাওয়া বলে ইসাকের নেওয়া হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। উল্টো শেষ মুহূর্তে জশ কিং ও কেভিনের সৌজন্যে সুযোগ তৈরি করে ফুলহ্যামও। শেষ পর্যন্ত অলরেডদের মাঠে জমাট রক্ষণ ধরে রেখে মূল্যবান ১টি পয়েন্ট ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ে তারা।

  • সর্বশেষ