শিরোনাম
◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘মিস আর্জেন্টিনা’-র পোশাকে লিও‌নেল মে‌সি

আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাডের পোশাকে লিওনেল মেসির ফুটবলজীবনের নানা মুহূর্ত -

স্পোর্টস ডেস্ক : সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেও সম্মানিত লিওনেল মেসি। ভিয়েতনামে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে চমক আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাড। মেসির ফুটবলজীবনের নানা মুহূর্তে সঙ্গী করে মঞ্চে এলেন তিনি।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ নানা নকশার রংবেরঙের পোশাক পরে এসেছিলেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। নানা পোশাকের ভিড়ে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন অ্যালিনা। তাঁর নীল-সাদা পোশাক মেসিময়। আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়কের ফুটবলজীবনের নানা মুহূর্তের ছবি ছিল তাঁর পোশাকে। 

বিশ্বকাপ হাতে মেসি বা গত বিশ্বকাপ ফাইনালের পর হতাশ মেসি— সব ছিল তাঁর পোশাকে। বিশেষ ভাবে পরিকল্পনা করা পোশাকের উপরের অংশে আর্জেন্টিনার নীল-সাদা জার্সির আদলে। আর নিচের অংশে শুধুই মেসি। এ ভাবেই কয়েক দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসিকে সম্মানিত করেছেন আর্জেন্টিনার সুন্দরী।

অ্যালিনার পোশাক পরিকল্পক অরেলিয়ো মার্তিনেজ় মেসির ফুটবলজীবনের নানা মুহূর্তকে ধরেছেন। নিউওয়েলস বয়েজ, বার্সেলোনা, প্যারিস সঁ জরমঁ, ইন্টার মায়ামির জার্সিতে মেসির বিভিন্ন মুহূর্ত যেমন রয়েছে, তেমনই রয়েছে দেশের হয়ে উচ্ছ্বাস বা হতাশার একাধিক ছবি।

গত ৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন মেসি। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এলএম টেন। তার পর বাবা জর্জে মেসির মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। ব্যক্তিগতজীবনের ধাক্কা সামলে অবসরের সিদ্ধান্ত জানান মেসি।

  • সর্বশেষ