শিরোনাম
◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রী‌তি ম‌্যা‌চে জর্ডানকে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : এক‌চে‌টিয়া আ‌ধিপত‌্য বজয় রে‌খেই জয় পে‌য়ে‌ছে বাংলা‌দেশ নারী দল।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই শুরুর আগে এটি লাল-সবুজ দ‌লের দারুণ জয়। দাপুটে ফুটবল খেলে জর্ডানকে প্রীতি ম্যাচে উড়িয়ে দিয়েছেন ফাতেমা-পায়েলরা।

আম্মানে বৃহস্পতিবার ৫-০ গোলে জিতেছে বাংলাদেশ। জালের দেখা পেয়েছেন ফাতেমা আক্তার, রিয়া, মৌসুমী আক্তার, উম্মে কুলসুম ও কুমারী পায়েল রানী।

বাছাইয়ে ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপিন্স ও উজবেকিস্তান। এই গ্রুপের খেলাগুলোর আয়োজক উজবেকিস্তান। আগামী ৮ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। ১১ অক্টোবর মুখোমুখি হবে ফিলিপিন্সের।

এই বাছাই সামনে রেখে আম্মানে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

বড় ব্যবধানে জয় পেলেও শুরুর দিকের জড়তা এবং নষ্ট হওয়া সুযোগগুলো নিয়ে হতাশ কোচ সাইফুল বারী টিটু। বাছাইয়ের আগে তিনি আরও উন্নতির তাগিদ দিলেন আলপি-রিয়াদের।

শুরুটা আমাদের যত ভালো হওয়ার কথা ছিল, অতটা হয়নি। শুরুর সুযোগগুলো নষ্ট হয়েছে। আমার মনে হয়, মেয়েদের মানিয়ে নিতে একটু সময় লেগেছে; যেহেতু আমরা শুধু একদিন অনুশীলন করেছি (এখানে এসে)।

  • সর্বশেষ