শিরোনাম
◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বোডো/গ্লিমটকে উড়ি‌য়ে দি‌লো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : এ যে‌নো বো‌ডো/গ্লিমট‌কের অসহায় আত্মসমার্পণ। নব্বই মি‌নি‌টের খেলায় একদমই প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে প্রতি‌রোধ গড়‌তে পা‌রে‌নি দল‌টি। প্রথমার্ধে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের জমাট রক্ষণে একের পর এক আঘাত হেনেও গোলের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ। তবে বিরতির পর নিজেদের রূপ ফিরে পেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের বিধ্বংসী ফুটবলে বোডো/গ্লিমটকে ৫–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান মঞ্চের যাত্রা শুরু করলো এই জার্মান পরাশক্তিরা।

ঘরের মাঠে বিরতি থেকে ফেরার মাত্র দুই মিনিট পর (৪৭তম মিনিটে) দুর্দান্ত এক গতিময় শটে ডেডলক ভাঙেন তরুণ জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এই গোলের পরই যেন নড়েচড়ে বসে প্রতিপক্ষের রক্ষণ এবং শুরু হয় বাভারিয়ানদের গোল উৎসব।

ম্যাচের ৬০তম মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বায়ার্নের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এটি তার ৩৯ ম্যাচে ৩৪তম গোলের অবিশ্বাস্য মাইলফলক। এর কিছুক্ষণ পরেই চোখধাঁধানো এক হাফ-ভলিতে বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩–০ করেন কানাডিয়ান স্পিডস্টার আলফনসো ডেভিস।

ম্যাচ যখন পুরোপুরি বায়ার্নের নিয়ন্ত্রণে, ঠিক তখনই শেষ ভাগে নিজের চেনা ঝলক দেখান ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে। ব্যক্তিগত দক্ষতা ও নিখুঁত ফিনিশিংয়ে চমৎকার দুটি গোল করে নরওয়েজিয়ান দলটির বিপক্ষে বায়ার্নের ৫–০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি। ত‌বে শেষ দি‌কে বি‌জিত দল হা‌রের ব‌্যবধান কমা‌তে চেষ্টা ক‌রেও বর্থ হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ