শিরোনাম
◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : রিয়াল মা‌দ্রিদের কোচ হো‌সে ম‌রিন‌হো ‌শিষ‌্যদের নি‌য়ে নতুন মৌসুমে লা লিগায় যাত্রাটা দারুণভা‌বে শুরু ক‌রে‌ছি‌লো। কিন্তু রিয়াল মাদ্রিদের জয়ের ধারা অবশেষে ধাক্কা খেলো। রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে মরিনহোর দল।শুক্রবার রাতে সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তবে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।

ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। কিলিয়ান এমবাপ্পেকেও বেশ কয়েকবার আটকে দেন বেতিসের রক্ষণ ও গোলরক্ষক আলভারো ভায়েস।

ম্যাচের ৮১তম মিনিটে রিয়ালের সব প্রতিরোধ ভেঙে দেন বেতিসের ট্রয় প্যারট। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার প্রতিহত করা একটি হেডের ফিরতি বল থেকে গোল করে স্বাগতিকদের লিড পাইয়ে দেন আইরিশ ফরোয়ার্ড।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় রিয়াল। শেষদিকে কার্লোস এস্পির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর যোগ করা সময়ে নাথানের ফাউলে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পটকিক থেকে এমবাপ্পের নেওয়া শট ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক ভায়েস।

ফলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় রিয়ালের।  

মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়ালের জন্য এটিই প্রথম হার। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে বেতিসও।

  • সর্বশেষ