শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলার পর ব্রাজিল দ‌লের পরবর্তী গন্তব্য কোথায়?

স্পোর্টস ডেস্ক : উত্তাপ ছড়া‌চ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম ভারতের ম্যাচ ঘিরে। পারদ চড়তে শুরু করেছে সেই হাইভোল্টেজ ম্যাচের। এর মধ্যেই খবর, ব্রাজিল জাতীয় দল বছরের শেষ দিকে এশিয়ার দুই দলের বিরুদ্ধে মাঠে নামবে। 

বৃহস্পতিবার নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর সূচি প্রকাশ করে ব্রাজিল জানিয়েছে, তারা জাপান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।

কার্লো আনচেলোত্তির দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হবে। এরপর নভেম্বরের উইন্ডোতে (১৪ নভেম্বর) জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। দু'টি ম্যাচই হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি বলেন, “সিঙ্গাপুরে এই প্রীতি ম্যাচগুলো আগামী দিনের জন্য ব্রাজিল জাতীয় দলকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, “সামনে আরও কঠিন চ্যালেঞ্জের জন্য ভারসাম্য রেখে দলকে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।

জাপানের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে শেষদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১-এ জয় পেয়েছিল ব্রাজিল।

ব্রাজিলের বিরুদ্ধে ফের মাঠে নামার সুযোগ নিয়ে জাপানের কোচ হাজিমে মরিয়াসু বলেন, “আমরা এই সুযোগের সদ্ব্যবহার করতে চাই। নিজেদের আরও উন্নতি করে আগামী জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়াই আমাদের লক্ষ্য।

১৪ নভেম্বর জাপান-ব্রাজিল ম্যাচের বল গড়াবে সিঙ্গাপুরে। তার পরে রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের ফুটবলপ্রেমীদের জন্য থাকছে ব্রাজিলের একাধিক আকর্ষণীয় ম্যাচ।

  • সর্বশেষ