শিরোনাম
◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌র্জেন্টিনায় সব স্ত‌রের ফুটব‌লে মেসির সম্মানে ১০ মিনিট পর ‘থেমে যাবে’ খেলা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অবসর যেন একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এবার দেশটির সব স্তরের ফুটবলে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালির আয়োজন করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে এএফএ। ফুটবল ছাড়াও ফুটসাল ও বিচ সকারের ম্যাচও থাকবে এই কর্মসূচির আওতায়।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে। মেসির জাতীয় দলের জার্সিতে ব্যবহৃত ঐতিহাসিক ১০ নম্বরের প্রতি সম্মান জানাতেই বেছে নেওয়া হয়েছে এই সময়টি। - নিউজ২৪

মেসির প্রতি এমন শ্রদ্ধা এরই মধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালির মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তিকে সম্মান জানান।

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করতে হবে।

শুধু মাঠের খেলোয়াড়েরাই নন, গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান- সবকিছুর মধ্য দিয়েই আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে বিদায় জানাবে।

  • সর্বশেষ