শিরোনাম
◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ◈ আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি: জাতীয় দল থেকে মেসির অবসর

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৯ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাহিদা-মারুফার ঘূর্ণি-পেসে ইন্দোনেশিয়া বিধ্বস্ত, বড় জয় বাংলাদেশের

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ইন্দোনেশিয়ার মেয়েরা ১৭.৩ ওভারেই অলআউট হয়ে যায়।

এই টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার কথা বলে গিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। দলের লক্ষ্য সম্পর্কে অধিনায়ক বলেছিলেন, ‘লক্ষ্য থাকবে ফাইনালে খেলা এবং বাংলাদেশকে উদ্‌যাপন করার মতো কিছু দেওয়া।’

শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ হবে কি না, তা সময়ই বলবে। তবে বড় জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছেন জ্যোতিরা। প্রতিপক্ষ অবশ্য ছিল দুর্বল ইন্দোনেশিয়া। ৭১ রানে জিতলেও তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংটা আরও ভালো হতে পারত। স্বর্ণা আক্তার ছাড়া সেভাবে আর কেউই কম বল খেলে বেশি রান করতে পারেননি। ১৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। ৩টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। তবে স্বর্ণা নন, ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন সোবহানা মোস্তারি। ৪২ বলে সাজানো তাঁর ইনিংসটিতে আছে ২টি চার ও ১টি ছয়।

দলীয় ১৬ রানে জুয়াইরিয়া ফেরদৌসকে হারিয়ে ইনিংসের শুরু বাংলাদেশের। এরপর দ্বিতীয় উইকেটে দিলারা আক্তারকে নিয়ে মোস্তারির প্রতিরোধ। ৪৪ বলে ৪০ রান যোগ করেন তাঁরা। দলীয় ৫৬ রানে দিলারার (২৭) বিদায়ে ভাঙে এই জুটি। উইকেটে থিতু হওয়ার আগে বিদায় নেন অধিনায়ক জ্যোতিও (১০)। দিলারা, মোস্তারি ও স্বর্ণার পর রানের দুই অঙ্ক ছুঁতে পারেন চতুর্থ ব্যাটার জ্যোতি। বাংলাদেশ ২০ ওভার ব্যাট করলেও ১২৯ রানের বেশি তুলতে পারেনি।

১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে এসে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান তোলে ইন্দোনেশিয়া। এরপর শুরু হয় উইকেট পতন। মারুফা আক্তারের পেস আর নাহিদা আক্তারের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে ৫৮ রানে অলআউট ইন্দোনেশিয়া। ওপেনার মারিয়া কোরাজোনই কেবল রানের দুই অঙ্ক ছুঁয়েছেন। ১৩ বলে করেছেন ১২ রান। বাকি ১০ ব্যাটারের রান একক অঙ্কের। ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা।

 

  • সর্বশেষ