শিরোনাম
◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান

স্পোর্টস ডেস্ক : স্বপ্ন একটাই, প্রতি‌যো‌গিতার মূল ম‌ঞ্চে যাওয়া। সেই ল‌ক্ষ্যে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের মূল মঞ্চ নিশ্চিতের মিশনে সোমবার (৩১ আগস্ট) মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আসরে 'বি' গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিরিয়া ও ভারত। তবে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই লাল-সবুজদের। ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা হেড কোচ জেরার্ড জোন্সের। দীর্ঘদিন ধরে চলা ক্যাম্পে দলের ভ্রাতৃত্ব বড় প্রাপ্তি যুবাদের।

পাশাপাশি অ্যাডাম আব্বাস ও মাহি খানদের উপস্থিতি দলে কাজ করছে বাড়তি অনুপ্রেরণা হিসেবে। তবে দেশ ছাড়ার আগে হেড কোচ জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দ্বন্দ্ব হয় খবরের শিরোনাম। অবশ্য সব ছাপিয়ে মাঠের পারফরম্যান্সে সবটুকু আলো ছড়াতে মরিয়া বাংলাদেশের যুবারা।

  • সর্বশেষ