শিরোনাম
◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ  

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের উৎসবে মেতে ওঠে স্বাগতিক রিয়াল মা‌দ্রিদ। মালাগাকে ৪-০ গোলে হারিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল। এর আ‌গে নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে রিয়াল মাদ্রিদ ও মালাগার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মাদ্রিদ। ১৯ মিনিটে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র চার মিনিট পর মালাগার গোলরক্ষক আলফনসো হেরেরার আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

৩০ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে কিলিয়ান এমবাপে গোল করলে রিয়াল ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে মালাগা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি। প্রতিআক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। এমনকি একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে, রিয়াল সুযোগ তৈরির পাশাপাশি ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখে। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামা আরদা গুলার যোগ করা সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ে তিন ম্যাচে তিনটি জয় নিয়ে ৯ পয়েন্টে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ