শিরোনাম
◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জা‌তিক ফুটব‌লের শাসক সংস্থা ফিফার দেওয়া ১০ ম্যাচের নির্বাসন নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়োনার্দো পারেদেস। প্রায় এক বছর দেশের হয় খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপ ফাইনালে মারামারি করার জন্য শাস্তি হয়েছে তাঁর। নিজের শাস্তি নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পারেদেস।

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন পারেদেসরা। স্পেনের এরিক গার্সিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং গাভির সঙ্গে মারামারি করার জন্য ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি ১০ ম্যাচ নির্বাসিত করেছে পারেদেসকে। 

তা নিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার বলেছেন, ‘‘আমার শাস্তিটা একটু বেশি বলেই মনে হচ্ছে। গাভিকে এক ম্যাচের জন্য শাস্তি দেওয়া হয়েছে। অথচ আমার বুকে ঘুষিটা ওই মেরেছিল। এই সিদ্ধান্তে আমি বিস্মিত।’’ উল্লেখ্য, ফিফার শাস্তি ঘোষণার পর গাভিও বলেছিলেন, আর্জেন্টিনার ফুটবলারদের বেশ কড়া শাস্তি দেওয়া হয়েছে। এতটা না হলেও পারতো।

বিশ্বকাপ ফাইনালের পর ওই ঘটনার জন্য সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন পারেদেসই। রদ্রিকে মারার জন্য নাহুয়েল মোলিনা সাত ম্যাচ নির্বাসিত হয়েছেন। থিয়াগো আলমাডাকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে ফিফা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য শাস্তি দেওয়া হয়েছে দানি অলমোকে আঘাত করার জন্য।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর ফিফা কিছুটা নরম মনোভাব দেখিয়েছে। শাস্তির মধ্যে ধরা হবে প্রীতি ম্যাচগুলিও। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পারেদেস, আলমাডা, মোলিনারা।

  • সর্বশেষ