শিরোনাম
◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা ◈ তফসিলের আগেই মাঠে বিএনপি প্রার্থীরা, একক প্রার্থী নির্ধারণে বাড়ছে চ্যালেঞ্জ ◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লিও‌নেল মেসিকে আবারও বিশ্বসেরা স্বীকৃতি ব্রা‌জি‌লিয়ান কাসেমিরোর

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন লিওনেল মেসি ঠিক কতটা করতে পারেন, তা কাসেমিরো আগেই জানতেন। কারণ ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে মুখোমুখি লড়াইয়ে তিনি মেসিকে বহুবার প্রতিপক্ষ হিসেবে সামলেছেন। তবে এখন তিনি সেই মেসির সান্নিধ্য উপভোগ করছেন। অতীতকে পেছনে ফেলে বিশ্বসেরা ফুটবলারের সতীর্থ হতে পারার বর্তমান বাস্তবতায় উচ্ছ্বাস গোপন করছেন না এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় মন্ট্রিয়লের বিপক্ষে মেসির ৪ গোলের তাণ্ডব দেখার পর কাসেমিরো বলেন, দলে মেসিকে পাওয়ার অর্থই এমন কিছু। বিশ্বকাপেও তিনি তা প্রমাণ করেছেন। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করা উচিত, কারণ তিনি এমন একজন খেলোয়াড় ও ব্যক্তিত্ব যিনি বারবার ইতিহাস গড়‌তে যা‌চ্ছেন। -- টি স্পোর্টস

মেসির প্রশংসার পর কাসেমিরো আবারও সেই কথা পুনরায় বললেন, যা তিনি আগেও বলেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ‘আজকে আমরা যা দেখলাম তা কেবল উপভোগ করার মতো বিষয়। আমাদের উচিত তাকে সমর্থন দিয়ে যাওয়া এবং তার সঙ্গে খেলে যাওয়া, কারণ তিনিই এখনো সেরা। মেসি প্রতিনিয়ত বিশ্বকে এটিই দেখিয়ে যাচ্ছেন। তাকে পাশে পেয়ে আমরা নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী।

মন্ট্রিয়লকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ঐতিহাসিক ম্যাচে স্বাগতিকদের হয়ে নিজের নাম লেখান কাসেমিরো। বিষয়টি তার ক্ষেত্রে নিয়মিত দেখা না গেলেও, গোলাপি জার্সিধারীদের এই উৎসবের রাতে হেডার থেকে প্রথম গোলটি তুলে নেন তিনি। কর্নার কিক থেকে আসা বলে এই হেডারেই সূচনা হয় দুর্দান্ত এক জয়ের, যা গিলের্মো হোয়োসকে স্থলাভিষিক্ত করা কোচ কিলি গনজালেসের অধীনে দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের ধারায় ইতি টানে।

  • সর্বশেষ