শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০১:২৬ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মা‌দ্রিদ কোচ লম্বা আন্তর্জাতিক বিরতি নিয়ে উদ্বিগ্ন 

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতেই দীর্ঘ আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের ক্লাবের বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো। তার মতে, প্রায় তিন সপ্তাহের এই বিরতি বিশেষ করে জাতীয় দলে ডাক পেলেও নিয়মিত খেলার সুযোগ না পাওয়া ফুটবলারদের জন্য পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচের কারণে ক্লাব ফুটবলে দীর্ঘ বিরতি থাকবে। এই সময়ে চারটি ম্যাচের সূচি রয়েছে। -- বি‌ডিপ্রতি‌দিন

এমন দীর্ঘ বিরতি দলের প্রস্তুতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচগুলো আমাকে ভাবায়। এটা দীর্ঘ বিরতি। যারা জাতীয় দলের হয়ে খেলবে, তাদের নিয়ে আমি ততটা উদ্বিগ্ন নই।

কিন্তু যারা দলে ডাক পাবে, অথচ খেলার সুযোগ পাবে না, তাদের নিয়ে বেশি উদ্বিগ্ন। ’

Advertisement

ভিনিসিউস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের যেসব খেলোয়াড় ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারেন, তাদের নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন মরিনিয়ো। কারণ ব্রাজিল দলের দায়িত্বে রয়েছেন কার্লো আনচেলত্তি, যার ওপর তার আস্থা রয়েছে। মরিনিয়ো বলেন, ‘কার্লোর সঙ্গে কোনো সমস্যা নেই।

অন্যরা, যাদের সঙ্গে আমাদের এই পর্যায়ের আস্থা নেই, সেখানে তিন সপ্তাহের জন্য খেলোয়াড়দের পাঠানো খুবই জটিল হবে। ’

তবে জাতীয় দলের কোচদের পেশাদারিত্বের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন রিয়াল কোচ। একই সঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে খেলোয়াড়দের চোটে পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেছেন তিনি।

মরিনিয়ো বলেন,‘আমরা সেই সব কোচদের পেশাদারিত্বের ওপর আস্থা রাখব। আমি এটাকে নাটকীয় করতে চাই না, তবে অনেক সময়ই জাতীয় দলে খেলার সময় খেলোয়াড়রা চোট পায়। কয়েক সপ্তাহ ধরে যে কাজ করছিল, সেটা থেকে সরে যায় এবং চোটে ছিটকে যায়। কিন্তু এটা এমনই, এখানে আমাদের কিছু করার নেই।

  • সর্বশেষ