শিরোনাম
◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই! 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল

স্পোর্টস ডেস্ক : জ‌য়ের জন‌্য অ‌নেক লড়াই কর‌তে হ‌লো আল নাসর‌কে। এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৭৮তম গোলের সুবাদে সৌদি প্রো লিগে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাওয়ুনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আল নাসর। ১১ মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে রোনালদোর দল। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে আল নাসর। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে দলকে ম্যাচে ফেরান মিডফিল্ডার সামু কোস্তা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর গোল। ৫০তম মিনিটে সেন্টার-ব্যাক মোহাম্মদ সিমাকানের গোলমুখী শটকে দারুণভাবে ফ্লিক করে জালে পাঠান ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রোনালদোর দল। চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে থাকার লড়াইয়ে দারুণ অবস্থানে তারা।

গত মৌসুমের শিরোপা ধরে রাখার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আল নাসর, আর সেই অভিযানে ৪১ বছর বয়সেও রোনালদোই হয়ে উঠছেন দলের অন্যতম বড় ভরসা এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

  • সর্বশেষ