শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক : টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না দেখা, তার ওপর ৪টিতেই পরাজয়! এমন চরম ব্যর্থতার মুখে অবশেষে বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে সরিয়ে ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের নাম ঘোষণা করেছে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট হাতে না পাওয়া পর্যন্ত ‘কিলি’ গঞ্জালেস আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে পারছেন না। তত দিন সাময়িকভাবে হয়োসই ডাগআউটে থাকবেন।

আর্জেন্টাইন এই নতুন কোচের কোচিং ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন (সানতা ফে) এবং প্লাতেনসের মতো ক্লাবগুলোকে সামলানোর অভিজ্ঞতা।

আপাতত ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে মেসির ইন্টার মিয়ামি।

খেলোয়াড়ি জীবনে কিলি গঞ্জালেসের রয়েছে দারুণ এক অতীত। ১৯৯৩ সালে রোসারিও সেন্ট্রাল দিয়ে শুরু করে ইউরোপে ভ্যালেন্সিয়া, জারাগোজা ও ইন্টার মিলানের মতো জায়ান্ট ক্লাবগুলোর হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘ দিন, যেখানে ২০০৫ সালে বর্তমান মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির সতীর্থ হিসেবে পেরু ও উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠ ভাগ করে নিয়েছিলেন গঞ্জালেস।

এর আগে গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর বিদায়ের পর স্পোর্টিং ডিরেক্টর থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে এসেছিলেন হয়োস। বিশ্বকাপের পর তাকেই স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় মিয়ামি কর্তৃপক্ষ। শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো—প্রথম ৮ ম্যাচে ২৬ গোল করে ৬ জয় ও ১ ড্র নিয়ে মিয়ামির ইতিহাসে কোচের অভিষেকে সেরা পারফরম্যান্সের রেকর্ড গড়েছিলেন তিনি। 

তার এই অবদানের জন্য ধন্যবাদ জানাতে ভুলেনি মিয়ামি কর্তৃপক্ষ। এদিকে কোচ পরিবর্তনের পাশাপাশি নতুন খেলোয়াড় ভেড়াতেও সরব মিয়ামি। ব্রাজিলের পালমেইরাস থেকে ১৯ বছর বয়সী উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে উড়িয়ে আনতে চুক্তি প্রায় পাকাপোক্ত করে ফেলেছে তারা।

  • সর্বশেষ