শিরোনাম
◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের ফুটবল সংস্থা বিশ্বকাপ বয়কটের হুমকি প্রত্যাহার করায় স্বস্তিতে ফিফা সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : অবশেষে কিছুটা স্বস্তি পেতে চলেছে ফিফা। স্বস্তি পেতে চলেছেন জিয়ান্নি ইনফান্তিনোও। বিশ্বকাপ বয়কটের যে হুমকি ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা দিয়েছিল তা প্রত্যাহার করতে চলেছে তারা। এমনটাই জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।

ফিফা সভাপতি ইনফান্তিনো বিশ্বকাপের মালিকানা বেসরকারি সংস্থার হাতে বিক্রির পরিকল্পনা করার পরেই হুমকি দিয়েছিল উয়েফা। পরে উয়েফা পাশে পায় আরও কয়েকটি মহাদেশের ফুটবল সংস্থাকে। চাপের মুখে পিছু হটেন ইনফান্তিনো। লিখিত ভাবে ফিফা জানিয়ে দেয়, ভবিষ্যতে আর এই পরিকল্পনা নিয়ে কোনও পদক্ষেপ হবে না। তার পরেই সিদ্ধান্ত বদলায় উয়েফা।

রিপোর্টে বলা হয়েছে, আসন্ন অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপে অংশ নেবে ইউরোপের দেশগুলি। বেশ কয়েক সপ্তাহ ধরে ফিফার সঙ্গে আলোচনা চলছিল উয়েফার। সেই আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে, অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপে সব যোগ্যতা অর্জনকারী দলই খেলবে। ফিফা বিশ্বাস করে, ফুটবলের ক্ষমতা রয়েছে সকলকে এক করার। কঠিন পরিস্থিতি কাটিয়ে ফুটবল নিজের ছন্দে এগিয়ে যাবে।

তবে এখনও সরকারি ভাবে বয়কট প্রত্যাহার করেনি উয়েফা। বৃহস্পতিবার উয়েফার এগ্‌জ়িকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেখানে উয়েফার ৫৫ সদস্য একত্রিত হবেন। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পর সরকারি ভাবে তা জানিয়ে দেওয়া হবে।

উয়েফা-সহ তিনটি মহাদেশের ফুটবল সংস্থার বিরোধিতার পর থেকে ইনফান্তিনো আসন টলমল। আগামী বছর ফিফা সভাপতির নির্বাচন রয়েছে। ইনফান্তিনো আরও এক বার প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে গত কয়েক মাসে ক্রমাগত সমর্থন হারিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে উয়েফার বয়কট প্রত্যাহার তাঁকে নতুন করে অক্সিজেন দিল।

  • সর্বশেষ