শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। সোমবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।  এদিন গোল করেছেন জোয়াও পেদ্রো, মর্গান রজার্স ও কোল পালমার। ম্যাচের শুরুতেই চমকে দেয় চেলসি। মাত্র ৩১ সেকেন্ডে পালমারের পাস থেকে বল পেয়ে গোলরক্ষক বের্ন্ড লেনোর মাথার ওপর দিয়ে বল তুলে দেন জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগ নামকরণের পর ৩৪ বছরের ইতিহাসে উদ্বোধনী রাউন্ডে এটিই দ্রুততম গোল। ঘরের মাঠে পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ায় ফুলহ্যাম। ২৪ মিনিটে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে কাছের পোস্টে পরাস্ত করে সমতা ফেরান জশ কিং। তাতে প্রাণ ফিরে পায় গ্যালারির সমর্থকরা।

বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় চেলসি। ৪১ মিনিটে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে বল কাটব্যাক করেন নতুন সেন্টারব্যাক ম্যাক্সেন্স লাক্রোয়া। তার পাস থেকে গোল করতে ভুল করেননি ক্লাব রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে আসা মর্গান রজার্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় চেলসি। ৪৯ মিনিটে আক্রমণভাগে বল ধরে রেখে পালমারকে পাস দেন জোয়াও পেদ্রো। এরপর পালমারের নিচু শট লেনোর দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়। চোটের কারণে গত মৌসুমে ছন্দ হারানো পালমারের জন্য গোলটি ছিল সেরা ছন্দে ফেরার ইঙ্গিত।

৫৪ মিনিটে ম্যাচে ফেরার আশা জাগায় ফুলহ্যাম। টিমোথি কাস্তানিয়ের শট ফিরিয়ে দিতে পারলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি সানচেজ। সেই সুযোগে হেডে গোল করেন রিয়াল মাদ্রিদ থেকে ফুলহ্যামে আসা গনসালো গার্সিয়া। লিগ অভিষেকেই তিনি পেলেন গোলের দেখা।

শেষ দিকে সমতা ফেরানোর দারুণ সুযোগও পেয়েছিল ফুলহ্যাম। ৭৮ মিনিটে গোলরক্ষক সানচেজকে সামনে পেয়ে চিপ করে বল বাড়ান অ্যান্টোনি রবিনসন। তবে তার শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ অবশ্য ম্যাচে নামার সময় শুনেছেন স্বাগতিক সমর্থকদের দুয়ো। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বদলি হিসেবে মাঠে নামার সময় তাকে লক্ষ্য করে জোরালো দুয়ো দেন ফুলহ্যামের সমর্থকরা।

  • সর্বশেষ