শিরোনাম
◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো

স্পোর্টস ডেস্ক : নব্বই মি‌নি‌টের এই ম‌্যা‌চে এক‌চে‌টিয়া খে‌লে‌ছে বা‌র্সেলোনা। নতুন  মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো তা‌দের। এলচেকে গোল বন্যায় ভাসিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করল হান্সি ফ্লিকের দল। এবারের লা লিগা শুরুর আট দিন পর প্রথম মাঠে নামল গত দুই আসরের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে রোববার কাতালান দলটি জিতল ৫-০ গোলে। দুটি করে গোল করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস। অন্যটি অভিষিক্ত কারিম আডেইয়েমির। আরেক অভিষিক্ত অ্যান্থনি গর্ডন দ্বিতীয়ার্ধে বদলি নেমে করেন দুটি অ্যাসিস্ট।

প্রথমার্ধে দুটি গোল করলেও খুব একটা দাপট দেখাতে পারেনি বার্সেলোনা। বিরতির পর চেনা রূপে দেখা যায় তাদের। পুরো ম্যাচের ৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১১টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। এলচের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে হতাশ করেন লামিন ইয়ামাল। নিজেদের অর্ধ থেকে এরিক গার্সিয়ার উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু গোলরক্ষককে একা পেয়ে ছয় গজ বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন এবারের বিশ্বকাপজয়ী তারকা। গোলের জন্য যদিও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বার্সেলোনাকে। চতুর্দশ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন অধিনায়ক রাফিনিয়া। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এলচে প্রথমার্ধে একমাত্র ভালো সুযোগটি পায় ৩৫তম মিনিটে। কিন্তু সতীর্থের ক্রসে বক্সে প্রয়োজনীয় টোকাটুকু দিতে পারেননি আলি হুয়ারি। প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান আডেইয়েমি। ইয়ামাল খুঁজে নেন রাফিনিয়াকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের থ্রু বল বক্সে পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী জার্মান উইঙ্গার।

বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জালের দেখা পেলেন তিনি। পরের মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রি-কিকে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি মার্ক বের্নাল। প্রথমার্ধে বার্সেলোনা তাদের গোল দুটি ছাড়া চার শটের আর কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি। আর এলচের দুটি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।

দ্বিতীয়ার্ধে শুরুতে আরেকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ইয়ামাল। ৬৫তম মিনিটে তাকে ও আডেইয়েমিকে তুলে গর্ডন ও দানি ওলমোকে নামান কোচ। এরপর দ্রুতই দুটি গোল পেয়ে যায় বার্সেলোনা আর দুটিতেই অবদান রাখেন গর্ডন, যিনি গত ১০০ বছরে তৃতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মূল দলে খেলছেন (আগের দুজন গ্যারি লিনেকার ও মার্কাস রাশফোর্ড)।

৬৭তম মিনিটে গর্ডনের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ৭১তম মিনিটে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে শট নেওয়ার সুযোগ থাকলেও নেননি গর্ডন, তিনি বল দেন পাশে থাকা লোপেসকে, অনায়াসে জালে পাঠান স্প্যানিশ উইঙ্গার। আর ৭৯তম মিনিটে প্রতিপক্ষের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন লোপেস। এস্পার্তের পাস বক্সের বাইরে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে জালে পাঠান তিনি। এলচের বিপক্ষে লা লিগায় টানা ১১ ম্যাচ জিতল বার্সেলোনা।

  • সর্বশেষ