শিরোনাম
◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা? 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

স্পোর্টস ডেস্ক: আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও ১০০ মিটারের বিশ্বরেকর্ডধারী এই জ্যামাইকান তারকার নাম নিবন্ধিত হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টারের ভেটেরান ফুটবল দল উইথেনশ ভেটস এফসির ওয়েবসাইটে। ইংল্যান্ডের ফুটবল।অ্যাসোসিয়েশনের (এফএ) অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উইথেনশ ভেটস এফসির খেলোয়াড় তালিকায় বোল্টের নাম রয়েছে। তবে তাঁর নিবন্ধনের বিষয়ে ক্লাবটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ম্যানচেস্টারের এই দলটি চেশায়ার ভেটেরান্স ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলে। দলটিতে খেলতে হলে খেলোয়াড়ের বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হয়। সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গড়া উইথেনশ ভেটসের স্কোয়াডে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার এমিল হেসকি, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক আন্তোনিও ভ্যালেন্সিয়া, সাবেক প্রিমিয়ার লিগজয়ী জোলিয়ন লেস্কট ও ড্যানি ড্রিঙ্কওয়াটার। এ ছাড়া দলে রয়েছেন এভারটনের সাবেক স্ট্রাইকার ওউমার নিয়াসে, নিউক্যাসলের সাবেক ফরোয়ার্ড পাপিস সিসে, ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় স্টিফেন আইরিশ ও নেডাম ওনুয়োহা।

ফলে বোল্ট যুক্ত হলে দলটির তারকা সমৃদ্ধি আরও বাড়বে। ফুটবলে বোল্টের আগ্রহ অবশ্য বহুদিনের। ২০১৭ সালে অ্যাথলেটিকস থেকে অবসর নেওয়ার পর পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন তিনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার এ-লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে একটি প্রীতি ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন। পরে ক্লাবটির সঙ্গে চুক্তিও করেন তিনি।

এর আগে মাল্টার ক্লাব ভ্যালেত্তা এফসির দেওয়া দুই বছরের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বোল্ট। তবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে তাঁর অধ্যায়ও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় আট সপ্তাহ পর ক্লাবটি ছাড়েন তিনি। এরপর ২০১৯ সালের শুরুতে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

অ্যাথলেটিকসে অবশ্য বোল্টের সাফল্য তাঁকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদে পরিণত করেছে। ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক এই স্প্রিন্টার ২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুটি ইভেন্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়