শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৪:৩৯ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?

স্পোর্টস ডেস্ক : ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারত। ফেডারেশনের তরফে জোরকদমে তার প্রস্তুতি চলছে। কিন্তু শোনা যাচ্ছে, এই ম্যাচের জন্য পিছিয়ে যাচ্ছে আইএসএল। এমনকী ফিফা এশিয়ান কাপ থেকেও নাম তুলে নিয়েছে ভারত। ইতিমধ্যে, ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া ব্রাজিল ম্যাচ ‘বয়কটে’র ডাক দিয়েছে। অবশেষে এই সব বিতর্ক নিয়ে মুখ খুলল ব্রাজিলের ফুটবল কর্তা।

জানা গিয়েছে, কলকাতায় ব্রাজিল ম্যাচ আয়োজন করতে ৬০-৭০ কোটি টাকা খরচ পড়তে পারে। ব্রাজিলের পর্যবেক্ষকরা যুবভারতী পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করে গিয়েছে। এদিকে আইএসএল কবে শুরু হবে, এই নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই। ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য নাকি আইএসএল শুরু পিছিয়ে দেওয়া হয়েছে।--- সংবাদপ্রতি‌দিন 

জামশেদপুরের মতো ক্লাব উঠে গিয়েছে। একই সময় হচ্ছে বলে, ফিফা এশিয়ান কাপ থেকে ভারত নাম তুলে নিয়েছে। বাইচুং বলেছেন, “ব্রাজিল ম্যাচ বয়কট করা উচিত। তাতে একটা বার্তা যাবে। পরে এই ধরনের ম্যাচ আয়োজন করতে ফেডারেশন দু’বার ভাববে।

এবার জবাব দিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে কী হচ্ছে, তা নিয়ে পাঁচবারের বিশ্বজয়ীরা চিন্তিত নয়। ‘বয়কট’ বার্তা নিয়ে তারা ভাবছেও না। ফলে সূচি বদলের সম্ভাবনা নেই। ওই সূত্রের খবর, এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার সম্বন্ধে কিছুই জানে না ব্রাজিল কর্তৃপক্ষ। আর এই ‘বয়কট’ বার্তা ‘স্থানীয় রাজনীতি’র দ্বারা প্রভাবিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ব্রাজিল দলের পক্ষ থেকে রড্রিগো কেতানো বিবৃতিতে জানিয়েছেন, “বিশ্বকাপের সময় ভারত আমাদের সমর্থন করেছে। আমরা কৃতজ্ঞ। তাই ওই ম্যাচ আয়োজন শুধু কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম নয়, আমরা ভালো পারফর্মও করতে চাই।

এর আগে বাইচুং বলেছিলেন, “যদি আপনার কাছে ৩০ কোটি টাকা থাকে, তাহলে সেটা আগামী চার বছরের জন্য ইনভেস্ট করুন। তাতে কমনওয়েলথ বা অলিম্পিকে পদক আসবে। একটা ম্যাচের ৯০ মিনিটের জন্য তা নষ্ট করবেন না। জানি, এই ম্যাচ নিয়ে সবাই আগ্রহী। একবার ম্যাচ হলেই টাকা গেল। কিন্তু ফুটবল ২০ বছর পিছিয়ে যাবে।” অন্যদিকে ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচও তোপ দেগেছেন, “দেশের লিগের সঙ্গে জাতীয় দলের কোনও সামঞ্জস্য নেই। সেটা আগে হোক। নাহলে ব্রাজিল-আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতের ম্যাচ জাতীয় লজ্জা হবে।

  • সর্বশেষ