শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৪:১০ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৪:১০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো ২০৩২ পর্যন্ত চেলসিতেই খেল‌বেন

স্পোর্টস ডেস্ক: ইং‌লিশ ক্লাব চেল‌সি‌তে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও কয়েক বছর বাকি থাকলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। শনিবার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

তবে নতুন চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ব্রাজিলের বিশ্বকাপ দলে পেদ্রোর জায়গা না পাওয়াটা অনেকের কাছেই বিস্ময়ের ছিল। জাতীয় দলের হয়ে বড় মঞ্চে খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। সেই ধারাবাহিকতায় পেদ্রোর ওপর আস্থা রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছে চেলসি।

নতুন চুক্তিতে সন্তুষ্ট পেদ্রোও। ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি সবসময় বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি। এই ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারাটা আমার জন্য অনেক কিছু। 

Advertisement

২০২৫ সালের জুলাইয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে চেলসিতে যোগ দেন পেদ্রো।

ক্লাবে এসেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। চেলসির ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান।

চেলসির সঙ্গে তাঁর প্রথম চুক্তির মেয়াদ ছিল ২০৩২ সাল পর্যন্ত। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করার পর পেদ্রোকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটল ক্লাবটি।

নতুন মৌসুমে চেলসির প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ আগামী সোমবার ফুলহ্যামের বিপক্ষে। পেদ্রোকে সামনে রেখেই নতুন মৌসুমে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লন্ডনের ক্লাবটি।

  • সর্বশেষ